ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কাপাসিয়ায় ড্রামট্রাকের চাপায় নিহত সাংবাদিক

গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাক চাপায় মনজুরুল হোসেন মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকাল সোয়া দশটার দিকে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মনজুরুল হোসেন মিলন (৫২) কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের প্রয়াত আব্দুস সাঈদ শেখের ছেলে। তিনি দৈনিক ভোরের দর্পণ এবং দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুর প্রতিনিধি এবং গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সোয়া দশটার দিকে ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কের কোটবাজালিয়া বাজারের পাশে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক সাংবাদিক মিলনকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হোন।


কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফর কবীর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ড্রামটাকটি আটক করা গেলেও চালক ঘটনার পরপরই পালিয়ে গিয়েছে। এ ঘটনায় গাড়ির চালক এবং মালিককে আইনের আওতায় আনা হবে।

ads
ads
ads

Our Facebook Page